সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
রাজনীতি

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের বাণী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার এক বাণীতে বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আত্মদানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা সম্ভব হয়।

এই আন্দোলনের ফলে জনগণের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের ধারাকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু রাজনৈতিক মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এটি জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা। বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।

তারেক রহমান আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী ও সাধারণ জনগণ রাজপথে নেমে আসে জাতীয় স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়ে। তখনকার ক্ষমতাসীন গোষ্ঠী একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে দমন করতে চেয়েছিল।

তিনি বলেন, চরম অগণতান্ত্রিক বাকশালী শাসন মানুষের ন্যায়সংগত অধিকার হরণ করেছিল। সেই সংকটকালে ৩ নভেম্বর জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়। এরপর ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় জনতা রাজপথে নেমে আসে এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করে।

তারেক রহমান উল্লেখ করেন, আধিপত্যবাদী শক্তির এদেশীয় এজেন্টরা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করলেও তার আদর্শে বিশ্বাসী মানুষ আজও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে দমন করে রাষ্ট্রক্ষমতা দখল করে রাখে। এই সময়ে সরকার বিপ্লবী ও গণতন্ত্রপন্থী নেতাদের বিরুদ্ধে নির্মম দমন, গুম, খুন ও দুর্নীতির ভয়াল রাজত্ব কায়েম করে।

তারেক রহমান বলেন, খালেদা জিয়াকে বন্দি করে রাখা ও দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবিরোধী নীতির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করেছে। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে কাজ করতে হবে।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন