সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা

এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট ,কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, দোকানে মূল্য তালিকা না থাকা, এবং বাসী খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ছয়জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে পৌরশহরের সদর রোড ও সবজি বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো:

ব্ল্যাকবেড়ী চাইনিজ সাড়: ৭ হাজার টাকা, ইয়াকুব ষ্টোর্স: ৪,৫০০ টাকা, মোল্লা ষ্টোর্স: ৪,০০০ টাকা, অজিত ভান্ডার এবং শংকর ষ্টোর্স ও নিজাম ষ্টোর্স: প্রত্যেকে ২,০০০ টাকা।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া। এ সময় উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ তাঁর সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন