সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় ছোট সুনামি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত হেনেছে ছোট মাত্রার সুনামি।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্র জানিয়েছে, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল ৩.৫ থেকে ১৭ সেন্টিমিটার (প্রায় ৬ ইঞ্চি)।

ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান বিবিসিকে জানান, “আমরা এটিকে একটি ছোট সুনামি হিসেবে বিবেচনা করছি, তবে এখনো সতর্ক থাকা প্রয়োজন।”

এর আগে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় সময় ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ফিলিপাইনের ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউট ভূমিকম্পের মাত্রা ৭.৬ বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে, রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরে এবং প্রায় ৫৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর ফিলিপাইনের উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দেশটির ভলকানোলজি ইনস্টিটিউট জানিয়েছে, এতে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ তৈরি হতে পারে যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। পূর্ব ও দক্ষিণ উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ইন্দোনেশিয়া ও কাছাকাছি দ্বীপরাষ্ট্র পালাউতেও ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা যেতে পারে। ফিলিপাইনে প্রথম ঢেউ আঘাত হানতে পারে স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং এটি ঘণ্টাব্যাপী স্থায়ী হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন