সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জামায়াত ত্যাগ করে ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির এবং দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই দলবদলের ঘটনা ঘটে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নেতাকর্মীদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে অন্তর্ভুক্ত করেন সাবেক এমপি নাজিম উদ্দীন আলম।

এসময় নবাগতদের উদ্দেশে নাজিম উদ্দীন আলম বলেন, "আপনারা বিএনপির কর্মসূচির প্রতি আস্থা রেখে এবং গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার প্রত্যয়ে আমাদের দলে যোগ দিয়েছেন। আপনাদের এই সিদ্ধান্ত বিএনপিকে শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথে সহায়ক হবে।"

যোগদানের কারণ ব্যাখ্যা করে মাওলানা ওমর ফারুক বলেন, "জামায়াতের কর্মকাণ্ডে আমরা অনেক দিন ধরেই হতাশ ছিলাম। বিএনপির রাজনীতি ও কার্যক্রম আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হওয়ায় আমরা এই দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ে আমরা বিএনপির সঙ্গে একযোগে কাজ করে যাব।"

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন