সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

বান্দরবানে প্লাস্টিক দূষণরোধ ও পরিবেশ সুরক্ষায় সেমিনার ও বৃক্ষরোপণ

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাহাড়ি অঞ্চলের পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "প্লাস্টিক দূষণ থেকে পাহাড়ের পরিবেশ সুরক্ষা" শীর্ষক সেমিনারের আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন, সহযোগিতায় পরিবেশ বিষয়ক সংগঠন ‘ঢাকার শেকড়’।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিদ, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি ও গ্রীনওয়াচ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মেহেদী মাসুদ, ঢাকার শেকড় ট্রাস্টি হাজী মোতালেব মাসরাকি এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। তিনি বলেন, "পাহাড়ের পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পুনর্ব্যবহার উৎসাহিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে এর টেকসই সমাধান।"

বক্তারা আরও বলেন, পাহাড়ি এলাকায় প্লাস্টিক দূষণের প্রভাব অত্যন্ত বিপর্যয়কর। এটি শুধু পরিবেশ নয়, জলবায়ু, ভূমির স্থিতিশীলতা এবং জীববৈচিত্র্যের ওপরও সরাসরি হুমকি সৃষ্টি করছে। এর মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও পরিবেশবাদী সংগঠনগুলোর একযোগে কাজ করাটাই সময়ের দাবি।

সেমিনার শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, এই আয়োজন জেলার পরিবেশবান্ধব উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

৩৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন