সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আইন-আদালত

এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার দুই ভাই—ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক তাহসিন মুনাবিল হক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা একটি ভুয়া প্রতিষ্ঠান ‘এএম ট্রেডিং’ গঠন করে জাল দলিল ও নথির মাধ্যমে ১০৪ কোটি টাকারও বেশি ঋণ আত্মসাৎ করেছেন। সেই অর্থের একটি বড় অংশ—প্রায় ৩৪০ কোটি টাকা—এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানির স্বার্থে স্থানান্তর, রূপান্তর ও পুনর্বিন্যাস করেছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত চলাকালে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হলেও অভিযুক্তরা বিদেশে পলাতক রয়েছেন। এ অবস্থায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরে ইন্টারপোলের সহায়তা চেয়ে রেড নোটিশ জারির নির্দেশনা চাওয়া হয় আদালতের কাছে। গত কয়েক মাসে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ও অর্থবিত্ত জব্দ এবং অবরুদ্ধের আদেশ দেন আদালত। এর মধ্যে উল্লেখযোগ্য:

১৫৯ একর জমি (মূল্য ৪০৭ কোটি টাকা)
১,৩৬০টি ব্যাংক হিসাব (মোট অর্থ: ২,৬১৯ কোটি টাকা)
৮,১৩৩ কোটি টাকার শেয়ার
বিভিন্ন দেশে (সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ট্রাস্ট) বিনিয়োগ ও সম্পত্তি
দেশে ও বিদেশে ৫৩টি ব্যাংক হিসাব এবং বিমা পলিসি অবরুদ্ধ
প্রায় ৬.৮ কোটি সিঙ্গাপুর ডলার বিনিয়োগ অবরুদ্ধ

 

এছাড়াও, গত বছর অক্টোবর মাসে সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।


এস আলম গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ, যাদের কার্যক্রম খাদ্য, বাণিজ্য, ব্যাংকিং ও নির্মাণ খাতে বিস্তৃত। সম্প্রতি এই গ্রুপের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থপাচার, দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থার তদন্ত চলমান রয়েছে।

 

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন