সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচন চলবে যথাসময়ে

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনায় আসা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি চিঠির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।

তবে আগামী ৬ অক্টোবর নির্ধারিত সময়েই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশ আসে চারজন ক্রীড়া সংগঠকের দায়ের করা এক রিটের শুনানি শেষে। রিটকারীরা হলেন—রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।

আইনি প্রতিনিধি ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, বিসিবি সভাপতির দেওয়া চিঠিটি সংবিধান অনুযায়ী বৈধ নয় বলেই রিট করা হয়েছিল। হাইকোর্ট প্রাথমিকভাবে সেটির কার্যকারিতা স্থগিত করেছেন।

আসন্ন নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলরদের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল। তবে যেসব জেলা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে, সেসব আবেদন বাতিল করেন বিসিবি সভাপতি। তিনি নিজেই নতুন করে স্বাক্ষর করে ওইসব জেলার পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়নের নির্দেশ দেন, যা বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অসাংবিধানিক।

বিসিবির গঠনতন্ত্রের ১২(৭) ধারায় স্পষ্ট বলা আছে, একবার কাউন্সিলর না পাঠানো হলে পরে সেই সুযোগ আর থাকে না। তাছাড়া, সভাপতির একক সিদ্ধান্তে কাউন্সিলর মনোনয়নের কোনো এখতিয়ার নেই।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত অ্যাডহক কমিটি না মানায় কয়েকটি জেলার আবেদন বাতিল করা হয়, যার মধ্যে রয়েছে ৫৩টি ফর্ম যেগুলো জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্বাক্ষরে জমা পড়েছে।

এই ঘটনা ঘিরে দেশের ক্রীড়া অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে সভাপতির এমন পদক্ষেপকে অনেকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী বলে মন্তব্য করছেন।


সব বিতর্কের মাঝেও হাইকোর্টের আদেশ অনুযায়ী বিসিবি নির্বাচন নির্ধারিত সময়েই—৬ অক্টোবর—অনুষ্ঠিত হবে। তবে এই আদেশের প্রেক্ষিতে কাউন্সিলর তালিকায় পরিবর্তন আসবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে জল্পনা তৈরি হয়েছে।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন