সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাট-১: ধানের শীষের পক্ষে বিএনপি’র বিশাল গণমিছিল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে মিছিলটি বিকেলে জেলার স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ধরে ডিসি চত্বর ঘুরে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা: আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিল শহরকে শ্লোগান ও উল্লাসে প্রকম্পিত করে। মিছিলে নেতাদের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণও চোখে পড়ার মতো ছিল।

মিছিলের নেতৃত্ব দেন বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, কৃষক দলের জেলা আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

মিছিলের জন্য দুপুরের পর থেকে নেতা-কর্মী ও সমর্থকরা স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে চারটার পর মিছিলটি শুরু হলে অল্প সময়ের মধ্যেই তা গণমিছিলে রূপ নেয়। বিভিন্ন মহল্লা ও গ্রাম থেকে আসা হাজার হাজার সমর্থকও এতে অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান উচ্চারণ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট প্রদানের আহ্বান জানান।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন