সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সাহিত্য

বেদনা

মঈনুল রনি
মঈনুল রনি

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেদনারা পথ ভোলায়
বেদনারা পথ চেনায়
গুটি গুটি পায়ে প্রস্থান শেখায়।

চাওয়া পাওয়া ঝুলে থাকে
অস্পৃশ্য এক বাঁধনে
স্বপ্নেরা উঁকি দেয়
বেহিসেবী এক দোলাচলে।

আকাশ কাদে, বাতাস কাঁদে
অর্থহীন চিৎকার চারিদিকে
অপলাপ সব মিশে যায়
অনন্ত বিলাপে।

তুমি নাই

আকাশ ছোয়া বৃষ্টি আমার তোমায় দিলাম
স্বপ্ন ঘেরা মেঘে তবু ডুব দিলাম
নিদ্রাহীন রাতে আমি গেলাম হারিয়ে
ভাবছি আমি তোমায় নিয়ে পৃথিবী ছাড়িয়ে।

কল্পনার অলীক ডাকছে পিছু
ডুবি ভাসি অতলে অল্প কিছু
হাজারো তারায় তোমায় রটিয়ে
ভালোবাসি জোছনায় লুকিয়ে।

চক্রাকারে ঘোরে তোমায় চাওয়া
অপলক দৃষ্টিতে ভীষণ পাওয়া
আশার সমুদ্রে খুঁজি তোমায়
নিরাশার ভেলায় দেখি তুমি নাই।

মোহ

আমি কিছুই চাই না
চাওয়া আমার স্বভাব না
আমি চাই না কিছুই
শুধু যদি একটু খাবার হতো ভালই।


আমি কিছুই চাই না
কিন্তু ব্যক্তিগত গাড়ি ছাড়া জীবনও চলে না।
আমি চাই না কিছুই
নিজের একটা বাড়ি ছাড়া জীবন মিছেই।


কোনো কিছুরই দরকার নেই আমার
শুধু যদি থাকতো একটি মাছের খামার।
দুনিয়াবি কিছুই ভালো লাগে না আমার
তবু যদি পারতাম গড়তে টাকার পাহাড়।
সাদা মনের মানুষ আমি দেই পরামর্শ
পরের উৎকর্ষে হয় মন বিমর্ষ।


কিছুই চাই না মনে বড় কষ্ট
দুনিয়াটা না পেলে মাথা নষ্ট।
আমি কিছু চাই না ক্ষমতা পেলে মন্দ কি
টাকা আর ক্ষমতার মিশেল অসাধারণ নয় কি?
এতো ভালো মানুষ আমি পেলাম না জীবনে কিছুই
আজীবন ছুটলাম আমি মোহের পিছুই।


হঠাৎ যদি পেয়ে যাই পুরো দুনিয়াই
মনে হবে,কি যেনো নাই,কি যেনো নাই,আরো কিছু চাই
আরো কিছু চাই।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন