সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

পাকিস্তানের সম্মান প্রশ্নে আপোষ নয়: বললেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলমান হ্যান্ডশেক বিতর্কের অবশেষে অবসান ঘটেছে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে সৌজন্য বিনিময় না হওয়া নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা,

চলমান হ্যান্ডশেক বিতর্কের অবশেষে অবসান ঘটেছে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে সৌজন্য বিনিময় না হওয়া নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা, কোচ ও ম্যানেজারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি।

১৭ সেপ্টেম্বর (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাকভি এই তথ্য জানান। তার সঙ্গে ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম শেঠি। তিনি বলেন, “ম্যাচ রেফারি তার ভুল বুঝতে পেরেছেন এবং পাকিস্তান দলের উদ্বেগকে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। আমরা আইসিসিকে বিষয়টির তদন্তের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছি।”

নাকভি আরও বলেন, “আমরা পিসিবির সাবেক দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, দেশের সম্মান বজায় রয়েছে। এখন আমরা দলের কাছ থেকে মাঠে সেরা পারফরম্যান্স দেখতে চাই।”

পিসিবির সাবেক চেয়ারম্যান এবং খ্যাতিমান ধারাভাষ্যকার রমিজ রাজা এই ঘটনাকে 'পাকিস্তানের জয়' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এখন সময় ক্রিকেটে মনোযোগ দেওয়ার। খেলাকে খেলার জায়গাতেই রাখা উচিত, রাজনীতির প্ল্যাটফর্মে নয়। সবার দৃষ্টি থাকা উচিত দলের পারফরম্যান্সের দিকে।”

তিনি আরও অভিযোগ করেন, “ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণে ভারতীয় দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া যায়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নাজম শেঠিও বলেন, “পিসিবির অবস্থান স্পষ্ট—খেলাধুলায় রাজনীতির স্থান নেই।”

এর আগে, ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্কের জন্ম হয় যখন ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে সরাসরি ড্রেসিং রুমে চলে যান। এমনকি ম্যাচের শুরুতেও দুই অধিনায়কের মধ্যে কোনো কুশল বিনিময় হয়নি। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আলি সংবাদ সম্মেলন বর্জন করেন।

পিসিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ম্যাচ রেফারির অপসারণ দাবি করে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। এমনকি তারা এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথাও তুলেছিল।

পরে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, তারা ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে তদন্ত করতে প্রস্তুত। পিসিবির এক বিবৃতিতে বলা হয়, “ম্যাচ রেফারি পাইক্রফট দুই দলের অধিনায়কদের ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক থেকে বিরত রেখেছিলেন। বিষয়টি তিনি ‘ভুল বোঝাবুঝি’ বলে স্বীকার করেছেন এবং পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন।”

এই ঘটনার নিষ্পত্তির মাধ্যমে আপাতত একটি বড় ধরনের বিতর্কের অবসান ঘটেছে। এখন সব পক্ষের নজর মাঠের ক্রিকেটে ফিরিয়ে আনার দিকেই।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন