সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় লেছরাগঞ্জ বাজার সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে যৌথবাহিনী অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ওয়াশিম আকরাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৪ জন সেনা সদস্য ও ২১ জন পুলিশ সদস্যের একটি যৌথ দল অংশগ্রহণ করে। অভিযানের সময় উদ্ধার করা হয় একটি পাকিস্তান উৎপাদিত রিভলভার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা। সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল বোমাটি ধ্বংস করেছে এবং পিস্তল ও ককটেলসহ অন্যান্য সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল ওয়াশিম আকরাম বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী সক্রিয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বদা সতর্ক ও প্রস্তুত।”


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল আল মামুন এবং ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মোঃ সাকিব রহমান।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন