সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
আন্তর্জাতিক

গাজা সিটি দখলে হামলার গতিবৃদ্ধি, আরো ৬২ জন নিহত 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা সিটিতে শনিবারও ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। পুরো উপত্যকায় এদিন মোট প্রাণহানি বেড়ে দাঁড়ায় ৬২ জনে।

হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি ভবন, যার মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুল—যেখানে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, কেবল গাজা সিটিতেই কমপক্ষে ৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “মানুষ চরম দুর্দশার মধ্যে আছে। একদিকে অবরোধ, অন্যদিকে লাগাতার হামলার মুখে তারা বেঁচে থাকার জন্যই ছুটছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী হামলার গতি ও ধরণ এমনভাবে চালাচ্ছে যেন দ্রুত শহরের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়। অনেক এলাকায় বিমান থেকে লিফলেট ফেলে বাসিন্দাদের পালাতে বাধ্য করা হচ্ছে।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর গাজা শহরে বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। তার মতে, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে চরম চাপ সৃষ্টি করা হচ্ছে।

গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, “মানুষ পূর্ব দিক থেকে পশ্চিমে পালাচ্ছে, কিন্তু দক্ষিণে পৌঁছাতে পারছে না। যারা যাচ্ছে, তারাও জনসংখ্যার চাপে আবার ফিরে আসছে।”

জাতিসংঘের তিনটি স্কুলে শনিবার সবচেয়ে বড় হামলা চালানো হয়। বেঁচে যাওয়া এক নারী, ফিদা জাআনিন বলেন, “আমরা স্কুল প্রাঙ্গণে জিনিসপত্র বাইরে রেখেই ছিলাম। মিনিটখানেকের মধ্যে সেখানে বোমা পড়ে। এখন আমরা খালি হাতে তাবুতে বসে আছি।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪২০ জনে, যার মধ্যে শিশু ১৪৫ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে অন্তত ৬৪ হাজারে, আর আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন