সর্বশেষ

রাজনীতি

সিনেট কেন্দ্রে হট্টগোল, ২ প্রার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সিনেট ভবনে হট্টগোলের ঘটনা ঘটেছে।

আজ সকাল থেকে আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

হট্টগোলের সূত্রপাত হয় সিনেট ভোটকেন্দ্রে, যেখানে মহসীন হল, এফ রহমান হল ও বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী মাহমুদ হাসান কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।


শিক্ষার্থীদের দাবি, ওই দুই প্রার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং তারা জোর করে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই দুই প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেন।


এ ঘটনায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটলেও পরবর্তীতে তা পুনরায় শুরু হয়।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন