সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

পণ্যদ্রব্যের বাজারে টানাপোড়েন : সামনে বাড়তে পারে আলুর দাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে আটা, ময়দা ও মসুর ডালের দাম বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

এছাড়া, দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, ডিম, মুরগি ও পেঁয়াজ। বাজার সংশ্লিষ্টদের আশঙ্কা, আগামী কিছুদিনের মধ্যেই আলুর দামও খুচরা পর্যায়ে বাড়তে পারে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর তালতলা, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত আটার দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫-৬০ টাকায় পৌঁছেছে। খোলা আটাও ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। ময়দার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে; কোম্পানিভেদে কেজি প্রতি এখন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা, আর খোলা ময়দা ৬৫-৭০ টাকায়।

মসুর ডালের দামেও রয়েছে উল্লম্ফন। ভালো মানের মসুর ডাল এখন বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা কেজিতে, যেখানে কয়েকদিন আগেও ছিল ১৩৫-১৪০ টাকা। বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা কেজিতে।

গত সপ্তাহের তুলনায় সবজির দামে বড় পরিবর্তন না হলেও, আগেই বাড়তি দামে আটকে আছে বেশিরভাগ পণ্য। যেমন, বেগুন ১০০-১২০ টাকা, করলা ৯০-১০০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, আর পেঁপে এখনো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
সবচেয়ে বেশি দামের মধ্যে রয়েছে কাঁচামরিচ, যা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের ক্ষেত্রে আমদানি বাড়লেও দাম কমেনি। স্থানীয় বাজারে দেশি পেঁয়াজ এখনো ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে কারওয়ান বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়, আর দেশি পেঁয়াজ ৬৫-৭২ টাকায়।

বিক্রেতারা বলছেন, আমদানি করা পেঁয়াজের দামও এখন বেশি হওয়ায় বাজারে তা মূল্য হ্রাসে তেমন প্রভাব ফেলতে পারছে না।

বাজারে ডিম ও মুরগির দাম দীর্ঘদিন ধরেই স্থির উচ্চ পর্যায়ে রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি দরে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়। ডিমের দামও এখনও ১৪৫-১৫০ টাকা প্রতি ডজন।

গত কয়েক মাস ধরে উৎপাদনের তুলনায় কম দামে বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন আলু উৎপাদক ও ব্যবসায়ীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার হিমাগার পর্যায়ে আলুর ন্যূনতম মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে। এর ফলে পাইকারি বাজারে আলুর দাম ইতোমধ্যে সামান্য বেড়েছে।

বর্তমানে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজিতে। তবে ব্যবসায়ীদের দাবি, হিমাগারে দাম ২২ টাকা হলে খুচরায় তা বেড়ে ৩৫-৪০ টাকায় পৌঁছাতে পারে। যদিও সরকারের মনিটরিং জোরদার থাকলে এর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আলুর পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর বলেন, "হিমাগার থেকে ২২ টাকা মূল্যে আলু কিনে পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে আমাদের বিক্রি করতে হবে ২৭-২৮ টাকায়। তাই খুচরায় দাম বাড়বে এটাই স্বাভাবিক।"

নিত্যপণ্যের বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ডাল, আটা-ময়দা ও সবজির পর এবার আলুর দামের দিকে নজর যাচ্ছে সবার। বাজার বিশেষজ্ঞদের মতে, সরবরাহ চেইনে যথাযথ নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপ না থাকলে ভোক্তাদের জন্য সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন