সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

পাকিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে বন্যায় ২৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তটি হঠাৎই পরিণত হলো সবচেয়ে বড় দুঃস্বপ্নে। মালয়েশিয়া প্রবাসী নূর মুহাম্মদ (২৫) দেশে ফিরেছিলেন নিজের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

কিন্তু বাড়িতে পৌঁছেই তাকে অংশ নিতে হয় তার পরিবারের ২৩ জন সদস্যের জানাজায়।

নূর মুহাম্মদ বলেন, “আমার সব শেষ হয়ে গেছে।” তিনি কান্নাভেজা কণ্ঠে জানান, বিয়ের কয়েক দিন আগে মায়ের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছিলেন। সে সময়ে মা ছিলেন খুবই আনন্দিত—ছেলের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই আকস্মিক বন্যায় প্রাণ হারান মা, ভাই-বোন, কাকা, দাদা, শিশুসহ পরিবারের বহু সদস্য।

বিয়ের আয়োজন চলছিল উত্তর-পশ্চিম পাকিস্তানের কাদির নগর গ্রামে। পাহাড়ঘেরা বুনের জেলাটি সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। রাজধানী ইসলামাবাদ থেকে এখানে পৌঁছাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।

ধ্বংসস্তূপের পাশ থেকে কথা বলছিলেন শোকার্ত নূর মুহাম্মদ। তিনি জানান, “বন্যা এলো। এক বিশাল বন্যা, যা আমাদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেল—বাড়ি, পরিবার, স্বপ্ন, সব কিছু।”

জানা গেছে, বন্যার সময় নূর মুহাম্মদের বাবা ও এক ভাই বেঁচে যান, কারণ তারা ইসলামাবাদ বিমানবন্দরে তাকে নিতে গিয়েছিলেন। বেঁচে যান তার বাগদত্তাও। তবে প্রাণ হারান তার মা, এক ভাই, এক বোনসহ পরিবারের আরও বহু সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর মুহাম্মদের পরিবার যে বাড়িটিতে বাস করত, সেটি ছিল ৩৬ কক্ষবিশিষ্ট বিশাল একটি বাড়ি। কিন্তু প্রবল পাহাড়ি বন্যার তোড়ে এখন সেটি শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পাকিস্তানে চলমান এই বন্যায় বহু গ্রাম ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সরকার ও মানবিক সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন