সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

চবিতে ই-কার সেবা আনুষ্ঠানিকভাবে চালু, ভাড়া নিয়ে অসন্তোষ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব ই-কার সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে ছয়টি ই-কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই ই-কার সেবা শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করবে। তবে সেবার ভাড়া নির্ধারণ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "আজ থেকে আমরা ই-কার চালু করছি। আশা করি, শিক্ষার্থীরা এই সেবা ব্যবহার করে সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারবে। একইসঙ্গে ই-কার চালকদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।"

সেবা চালুর পরপরই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হোসাইন লিখেছেন, “আমার তো মনে হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের চেয়ে সিএনজি আর রিকশাওয়ালাদের দাম বেশি। তাদের খুশি করার জন্যই কি ই-কারের অন্যায্য ভাড়া চার্ট বানানো হলো?”

অন্যদিকে ২০-২১ সেশনের শিক্ষার্থী তাহসান বিন আজিজুল মন্তব্য করেন, “আমরা তো চক্রাকার বাসের দাবি জানিয়েছিলাম, ই-কার দিয়ে ব্যবসার দাবি করিনি। ই-কারের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া ৫ টাকা হওয়া উচিত। তা না হলে এর প্রয়োজনীয়তা নেই।”

ভাড়া নিয়ে প্রশ্নের জবাবে উপাচার্য ড. ইয়াহ্‌ইয়া আখতার জানান, “আমরা রিকশার তুলনায় অনেক সাশ্রয়ী করে ই-কার ভাড়া নির্ধারণ করেছি, যাতে শিক্ষার্থীরা স্বস্তিতে যাতায়াত করতে পারে।”

সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ ও স্বল্পমূল্যের যাতায়াত ব্যবস্থা। রিকশার অতিরিক্ত ভাড়া এবং দুর্ঘটনার ঝুঁকি থাকায় বিকল্প হিসেবে ই-কার চালু করা হয়েছে।”

তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ছয়টি ই-কার চালু করা হলেও আগামী সপ্তাহে আরও চারটি যুক্ত করা হবে। এ সেবাটি যৌথভাবে পরিচালিত হচ্ছে ‘মা এন্টারপ্রাইজ’ এবং ‘গ্রীন ফিউচার বাংলাদেশ’-এর সহযোগিতায়। ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েত উল্যাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসে চবির সমাবর্তন উপলক্ষে পরীক্ষামূলকভাবে তিন দিনের জন্য ই-কার চালু করা হয়েছিল। তখন প্রশাসন জানিয়েছিল, কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে ২০টি ই-কার চালু করা হবে।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন