সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে জুলাই শহীদদের পরিবার সচিবালয়ে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সকাল সোয়া ১১টার দিকে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে দাবী তোলেন—“পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে”।

বিক্ষোভের ফলে সচিবালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। বরং অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা জামিনে মুক্তি পাচ্ছেন, যা তাঁরা অর্থের বিনিময়ে হয়েছে বলে অভিযোগ করেন।

শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, “আমার সন্তানের হত্যার এক বছর পার হলেও বিচার পাইনি। সরকার বিচার নয়, তামাশা করছে।”

শহীদ তায়িমের ভাই রবিউল আউয়াল বলেন, “এই আইন উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আমরা তাঁর পদত্যাগ চাই।”

শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন জানান, “বিচারের আশায় বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে আমরা আজ ক্লান্ত। আইন মন্ত্রণালয়ের কাছ থেকেও কোনো সহানুভূতিশীল আচরণ পাইনি।”

এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “বিক্ষোভকারীদের দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।” তবে আন্দোলনের কারণে জনসাধারণের ভোগান্তি বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে—এমন অভিযোগের বিষয়ে ডিসি মাসুদ বলেন, “এমন কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন