সর্বশেষ

জাতীয়তেল সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি, ফিলিং স্টেশনে ভিড়
পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগিকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত
নরসিংদীতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই
মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজন গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি
পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন
১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
আইন-আদালত

ভোলাগঞ্জে পাথর লুট: হাইকোর্টে রিট, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা ভোলাগঞ্জের সাদা পাথর থেকে নির্বিচারে পাথর উত্তোলনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট দায়ের করেন। তিনি জানান, পাথর লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালী মহলের সম্পৃক্ততা তুলে ধরে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, পরিবেশ সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সিলেটের জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনওসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাদা পাথর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পুনরায় স্থানান্তরের ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

এদিকে, বুধবার রাতে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকাতে এবং চুরি হওয়া পাথর পুনরুদ্ধারে পাঁচ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো:
১. জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথরে ২৪ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে।
২. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
৩. অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলো বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
৪. পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
৫. চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন নিষিদ্ধ করে সরকার। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতায় সাদা পাথরসহ বিভিন্ন এলাকায় ফের সক্রিয় হয়ে ওঠে পাথর লুটের চক্র।

স্থানীয়দের অভিযোগ, লাগাতার এ লুটপাটে ধ্বংস হচ্ছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, হুমকির মুখে পড়েছে দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্প।

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন