সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

স্বাস্থ্য, শিক্ষা ও পানির সংকট সমাধানে বৃহৎ সংস্কারের ঘোষণা তারেক রহমানের

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ১০ আগস্ট, ২০২৫ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

চিকিৎসা নিতে জনগণকে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য করা হয়েছে, যার ফলে দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে দেশের স্বাস্থ্যখাতকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “স্বৈরাচার হাসিনার তৈরি স্বাস্থ্যব্যবস্থা জনগণকে দেশের বাইরে চিকিৎসা নিতে বাধ্য করেছে। আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে ধনী-গরিব সবাই মানসম্মত চিকিৎসা পাবে।”

সংস্কার প্রক্রিয়ায় অগ্রগামী হওয়ার দাবি
বিএনপি চেয়ারপারসনের এই উত্তরসূরি আরও বলেন, “দেশ পুনর্গঠনের লক্ষ্যে আমরা আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে, তার অধিকাংশই বিএনপির আগাম প্রস্তাবের সঙ্গে মিলে যায়। আমাদের পরবর্তী পদক্ষেপের রূপরেখাও জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে।”

তিনি বলেন, “আস্থা অর্জনের প্রধান উপায় হলো দেশকে পুনর্গঠন করা। এ দেশকে উন্নত করতে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা।”

শিক্ষা, কর্মসংস্থান ও পানি ইস্যুতে কঠোর অবস্থান
তারেক রহমান জানান, বেকার যুবকদের দেশ ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে স্কুল-কলেজ পর্যায়ে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

পদ্মা নদীর পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, “ফারাক্কার কারণে পদ্মা আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাব। একইসঙ্গে দেশের খালগুলো সংরক্ষণ করে পানির বিকল্প উৎস তৈরি করাও হবে অগ্রাধিকার।”

নির্বাচনে বিজয়ের আশাবাদ
তারেক রহমান আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। তবে তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের পর অনেক চ্যালেঞ্জ আসবে। এসব মোকাবেলায় দলীয় ঐক্য অপরিহার্য।”

তিনি বলেন, “দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। সেই আস্থা ধরে রাখা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের কর্মীদের দায়িত্ব।”

সম্মেলনে নেতাকর্মীদের ঢল
দ্বি-বার্ষিক এই সম্মেলন ঘিরে সকাল থেকেই রাজশাহী নগরীতে নেতাকর্মীদের ঢল নামে। দুপুরের মধ্যেই ঈদগাহের সামনের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত অংশগ্রহণকারীরা পদ্মা নদীর তীরসহ আশপাশের এলাকায় অবস্থান নেন।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুন অর রশিদ।
এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।

২০২১ সালের ১০ ডিসেম্বর অ্যাড. এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে এই কমিটির অধীনেই সংগঠন পরিচালিত হচ্ছে।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন