সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

মেসির পর এবার নিষেধাজ্ঞার মুখে তাঁর দেহরক্ষী চুয়েকো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকার কারণে সাম্প্রতিক সময়ে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন লিওনেল মেসি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনায় এলেন মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।

ইএসপিএন সূত্রে জানা গেছে, লিগস কাপের শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়েকোকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ইন্টার মায়ামি ক্লাবের ওপরও একটি অপ্রকাশিত অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৩০ জুলাই, ক্লাব আটলাসের বিপক্ষে ম্যাচের পর। লিগস কাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টার মায়ামির এক প্রতিনিধি পরিচয়পত্র ছাড়াই নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবহির্ভূত আচরণ করেন। পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি ছিলেন মেসির দেহরক্ষী চুয়েকো।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে। তখনই পরিস্থিতি সামাল দিতে মাঠে প্রবেশ করেন চুয়েকো। তবে এই হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি ক্লাব আটলাস। তাদের ডিফেন্ডার দোরিয়া বলেছেন, "মেসিকে রক্ষা করাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বিষয়টি গ্রহণযোগ্য। কিন্তু খেলোয়াড়দের পারস্পরিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার তাঁর নেই।"

তিনি আরও বলেন, "এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। আশা করি, তারা সঠিক পদক্ষেপ নেবে।"

একাধিক বিতর্কে জড়িয়ে পড়া এই ঘটনাগুলো এমএলএস ও লিগস কাপ কর্তৃপক্ষের জন্য যেমন চ্যালেঞ্জ হয়ে উঠেছে, তেমনি মেসি ও ইন্টার মায়ামির জন্যও বাড়তি চাপ তৈরি করছে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন