সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে খাগড়াছড়ি প্রেসক্লাবে প্রতিবাদ সম্মেলন

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা আজ (শনিবার) খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কিশোরী ধর্ষণ ও শিক্ষার্থী হত্যার ঘটনাগুলোকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, এসব ঘটনার পেছনে একটি পরিকল্পিত ও প্ররোচনামূলক প্রচেষ্টা রয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় মত্ত।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ভাইবোনছড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের এক ছাত্রীকে কেন্দ্র করে মঞ্চস্থ একটি মিথ্যা নাটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেমঘটিত ব্যক্তিগত ঘটনাকে গণধর্ষণ দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এসব কুচক্রী মহল পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও অস্থিতিশীলতা বৃদ্ধির জন্য অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা আরও জানান, কিশোরীটি সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তারা দাবী করেন, কিছু অপপ্রচারকারীরা এই ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে, ১৭ জুলাই খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রসঙ্গ। অভিযোগে উল্লেখ করা হয়, ২৭ জুন রাতে তার চাচার ভাড়া বাড়িতে তাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, সংগঠনটি এই মামলাকে ভিন্ন আঙ্গিকে দেখছে এবং বলে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

সংগঠনের নেতারা বলেন, এই মামলার পেছনে ইউপিডিএফের নাম জড়িয়ে পার্বত্য অঞ্চলে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চলছে। তারা বলছেন, পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্ট করার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করার জন্য এইসব ষড়যন্ত্রের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, সংগঠনের পক্ষ থেকে গত ৪ জুলাই মানিকছড়ির ছদরখিলের এক মাদ্রাসা ছাত্র মো. সোহেলকে অপহরণ ও চাঁদার জন্য নির্মমভাবে হত্যা করার ঘটনাকে উল্লেখ করে, এই ঘটনাগুলোর সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অবিলম্বে এসব মামলার সুষ্ঠ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা পার্বত্য অঞ্চলে অরাজকতা ও বিভ্রান্তি ছড়ানোর অপপ্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন