সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

সোহাগ হত্যা মামলায় পটুয়াখালী থেকে আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আলোচিত সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রিজওয়ান উদ্দিন অভি (৩১)।

ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি, আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে পটুয়াখালী জেলায় অভিযান চালিয়ে অভিকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এর আগে, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর ও উপর্যুপরি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। ৯৯৯-এ ফোন পেয়ে চকবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ‘চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই’ স্লোগান দিয়ে একটি মব পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে জানান ডিএমপি কমিশনার।

ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে মাহমুদুল হাসান মহিন ও রবিন নামের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি কমিশনার জানান, গ্রেফতার হওয়া রিজওয়ান উদ্দিন অভি-ই ছিলেন সেই ব্যক্তি যিনি সোহাগের ওপর উপর্যুপরি পাথর নিক্ষেপ করেন। ঘটনার সময় তার পরিচয় নিশ্চিত না হলেও পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

সোহাগ হত্যা মামলার এজাহার নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি এজাহারের খসড়া প্রসঙ্গে তিনি বলেন, সেটি ছিল ভিকটিমের সাবেক স্ত্রী ও সৎভাইয়ের তৈরি করা একটি খসড়া, যাতে ২৩ জনের নাম ছিল। পরে ভিকটিমের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে থানায় গিয়ে ১৯ জনকে আসামি করে চূড়ান্ত এজাহার দায়ের করেন। এজাহারের ছবি তার মেয়ের মাধ্যমে ফাঁস হয় বলে নিশ্চিত করেন তিনি।

এ পর্যন্ত সোহাগ হত্যা মামলায় মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ধৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন