সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বহুমুখী চাষাবাদে চাষীদের লাভের মুখ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে কৃষিতে বহুমুখী চাষাবাদ পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। জেলার কৃষকরা একই জমিতে একই খরচে ভুট্টার সঙ্গে আলু চাষ করে ভালো ফলন ও অতিরিক্ত আয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ পদ্ধতিতে ভুট্টা ক্ষেতের অব্যবহৃত খালি জায়গাগুলোতে আলু চাষ করে কৃষকরা বাম্পার ফলন পাচ্ছেন। এতে নতুন কোনো খরচ যুক্ত হচ্ছে না, তবু চাষীরা একাধিক ফসল ফলিয়ে অর্থনৈতিক সুবিধা অর্জন করছেন।

চলতি মৌসুমে ভুট্টা ক্ষেতে আলুর সফল চাষের পাশাপাশি অন্যান্য সাথী ফসল যেমন শাক, পাট ও মিষ্টি কুমড়া চাষের মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন জানান, এ পদ্ধতি আগামীতে আরও সম্প্রসারিত হবে।

পঞ্চগড় সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের চাষী মো: সারোয়ার হোসেন বলেন, “একই খরচে একাধিক ফসলের সফল চাষ আমাদের উচ্ছসিত করেছে। পাশ্ববর্তী গ্রামের চাষীরাও এবার এ পদ্ধতি অনুসরণ করতে আগ্রহী।”

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো: আনোয়ার হোসেন জানিয়েছেন, ভুট্টা ক্ষেতে আলুর ভালো ফলন চাষীদের শুধু উচ্ছসিত করেনি, বরং একই জমিতে অতিরিক্ত আয় করার সুযোগও দিয়েছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এ বহুমুখী চাষাবাদ পদ্ধতি জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন