সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আইসিইউতে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

কিডনি ও শ্বাসযন্ত্রের দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগা এই শিল্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোমানী জানান, “আম্মার শরীরে সংক্রমণের মাত্রা অনেক বেশি। তিনি এখনো আইসিইউতে আছেন। এই পরিস্থিতিতে অনেকেই হাসপাতালে দেখতে আসছেন, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতিরিক্ত ভিজিটর না আনতে। তাই সবার প্রতি অনুরোধ, আম্মার সুস্থতার জন্য ভিজিট থেকে বিরত থাকুন।”

তিনি আরও জানান, গত বুধবার রাতে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ওই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ ও আইসিইউ বিশেষজ্ঞ ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনোনীত দুইজন কিডনি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

বর্তমানে ফরিদা পারভীনের কোনো ধরনের স্থানান্তর ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তার ছেলে বলেন, “এই অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া সম্ভব নয়। বিদেশে নিলেও উন্নতির নিশ্চয়তা নেই। বরং দেশে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তিনি পাচ্ছেন। তবে হাসপাতাল পরিবর্তনের দরকার হলে মাল্টিডিসিপ্লিনারি কোনো হাসপাতাল যেমন ঢাকা মেডিক্যাল কলেজ বা বিএসএমএমইউ (প্রাক্তন পিজি) বিবেচনায় রয়েছে।”

প্রসঙ্গত, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা ফরিদা পারভীন গত ৫ জুলাই ডায়ালাইসিস চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

একুশে পদকপ্রাপ্ত ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন তিনি। নজরুলসংগীতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ৭০-এর দশকে দেশাত্মবোধক ও পল্লীগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৮৭ সালে সংগীতে অবদানের জন্য একুশে পদক, ১৯৯৩ সালে সিনেমার গানে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার লাভ করেন এই গুণী শিল্পী।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন