সর্বশেষ

জাতীয়

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’সহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞা ৯ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এবং যমুনা ভবনের পার্শ্ববর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

এই এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা বা মিছিল আয়োজন করলে তা আইনগত ব্যবস্থা গ্রহণের আওতায় পড়বে বলে জানিয়েছে ডিএমপি।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন