সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বাড়ছে উদ্বেগ

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

রোববার (৬ জুলাই) বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৬ জন বরগুনা সদর উপজেলায়। এছাড়া পাথরঘাটায় ১২ জন, তালতলী ও বামনায় ৭ জন করে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৬৬ জন, পাথরঘাটায় ২১ জন, বামনায় ১৭ জন, তালতলীতে ১৪ জন, আমতলীতে ৬ জন ও বেতাগীতে ৩ জন।

উপজেলাভিত্তিক মোট আক্রান্তের চিত্র:
বরগুনা সদর: ৩,০৭০ জন
পাথরঘাটা: ১১৫ জন
বামনা: ১০৩ জন
তালতলী: ৫৪ জন
আমতলী: ৪২ জন
বেতাগী: ৩৫ জন
মৃত্যুর পরিসংখ্যান:
বরগুনা সদর: ২৪ জন
বেতাগী: ৩ জন
পাথরঘাটা: ১ জন
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত রোগী আসছে। আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, তবে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।”

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “দিন যত যাচ্ছে, আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসা ব্যবস্থাও চাপে পড়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি ছাড়া বিকল্প নেই।”

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন