সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার, র‍্যাব-৬ এর অভিযান

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।

রবিবার (০১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হলে বাসস্ট্যান্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অস্ত্রটি কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র‍্যাব কর্তৃপক্ষ।

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০