সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখলে ১৪ মন্ত্রীর চাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর পশ্চিম তীর দখল ও সংযুক্তিকরণের জন্য চাপ বাড়িয়েছেন তার নিজ দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী।

বুধবার (২ জুলাই) রাতে নেতানিয়াহুর উদ্দেশে তারা একটি চিঠি পাঠান, যেখানে বলা হয়, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অধিবেশন শেষ হওয়ার আগেই পশ্চিম তীরকে (ইসরায়েলি পরিভাষায় ‘জুডিয়া ও সামারিয়া’) ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিতে হবে।

চিঠিতে মন্ত্রীরা উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন পাওয়া যাচ্ছে, তাই এখনই এই পদক্ষেপের জন্য ‘উপযুক্ত সময়’ বলে তারা মনে করেন। তারা হুঁশিয়ারি দেন, কেবল কিছু বসতি এলাকাকে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া হলে, তা ইসরায়েলের অস্তিত্বের জন্য ‘চরম হুমকি’ হবে।

চিঠিতে স্বাক্ষরকারী মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাস, শিক্ষা, সামাজিক সাম্য এবং আঞ্চলিক সহযোগিতামন্ত্রী। এছাড়া ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকারও এতে স্বাক্ষর করেছেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করেন এবং জানান, প্রধানমন্ত্রী সংকেত দিলেই তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মহল এই ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে, কারণ এতে দুই-রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান সম্পূর্ণভাবে ভেঙে পড়বে বলে তাদের আশঙ্কা।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর ইসরায়েলের সামরিক দখলে রয়েছে, তবে এতদিন আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে ইসরায়েলের অংশ ঘোষণা করা হয়নি। কট্টর ডানপন্থি নেতারা বহুদিন ধরেই এই অঞ্চল সংযুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

গাজার মতো পশ্চিম তীরেও ব্যাপক ধ্বংস, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট চলছে। সামরিক অভিযান, বাড়ি ধ্বংস, জমি দখল ও সহিংসতা—সব মিলিয়ে পশ্চিম তীরও গাজার মতোই বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন