সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বরগুনায় ডেঙ্গুতে আরও ৯৩ জন আক্রান্ত, একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং একজন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বরগুনা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। সর্বশেষ আক্রান্তসহ জেলায় ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৭ জন।

নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন, বামনায় ১১ জন, তালতলীতে ৬ জন, পাথরঘাটায় ২ জন এবং বেতাগীতে ১ জন।

মারা যাওয়া ব্যক্তির নাম বিপ্লব। তিনি বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ছিলেন। বরগুনা থেকে বরিশালে নেয়ার পথে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

জেলায় বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, বামনায় ১৫ জন, আমতলীতে ৮ জন, তালতলীতে ৬ জন, পাথরঘাটায় ৩ জন এবং বেতাগীতে ২ জন চিকিৎসাধীন।

জেলা ভিত্তিক আক্রান্তের হিসাব অনুযায়ী, বরগুনা সদরেই সবচেয়ে বেশি ২ হাজার ৭৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পাথরঘাটায় ১২০ জন, বামনায় ৭৯ জন, আমতলীতে ৩০ জন, বেতাগীতে ২৯ জন এবং তালতলীতে ৩৭ জন আক্রান্ত হয়েছেন।

মৃত ২৭ জনের মধ্যে ২৪ জনই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুইজন বেতাগী এবং একজন পাথরঘাটার।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি। এভাবে চললে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে।”

তিনি স্থানীয়দের প্রতি সচেতনতার আহ্বান জানান এবং মশা নিয়ন্ত্রণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর তাগিদ দেন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন