সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আজ দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব, ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেলে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার (২৭ জুন) সারা দেশে উদযাপিত হচ্ছে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ঢাকার রথযাত্রা উৎসব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হিসেবে বিবেচিত হয়।

ঢাকার স্বামীবাগ আশ্রম থেকে শুরু হওয়া এই রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এর আগে সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, এ বছর সারা দেশে ইসকনের অধীনে মোট ১২৮টি রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার রথযাত্রা উপলক্ষে লাখো ভক্ত-অনুসারীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

রথযাত্রার রুট ও নিরাপত্তা ব্যবস্থা:
স্বামীবাগ আশ্রম থেকে যাত্রা শুরু করে রথের শোভাযাত্রা ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, প্রেসক্লাব, হাইকোর্ট মোড় ও শহীদ মিনার এলাকা অতিক্রম করে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

আগামী ৫ জুলাই এই একই পথে 'উল্টো রথযাত্রা' অনুষ্ঠানের মাধ্যমে রথটি স্বামীবাগে ফিরে আসবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকরা জানান, শোভাযাত্রা ও উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইসকনের নিজস্ব ৫০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময়ও সম্পন্ন হয়েছে।

রথযাত্রার তাৎপর্য ও আয়োজন:
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উদযাপিত হয়। ৯ দিন পর পালিত হয় 'উল্টো রথযাত্রা'। ভারতের পুরী থেকে রথযাত্রার সূচনা হলেও, বাংলাদেশে এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে।

উৎসব উপলক্ষে আলোচনা সভা, পদাবলি কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটকসহ আট দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে শোভাযাত্রাই মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।

আয়োজকেরা সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষকে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন