সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

তেহরানে ইন্টারনেট ও ফোন কলের বর্তমান বিভ্রাটকর পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২১ জুন, ২০২৫ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ-ইরানীয় নারী এলি।

তেহরানে থাকা মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে গিয়ে তিনি ফোনে এক রহস্যময় রোবট কণ্ঠ শুনেছেন।

৪৪ বছর বয়সী এলি জানান, সম্প্রতি তিনি মায়ের অবস্থার খোঁজ নিতে তেহরানে ফোন করলে অপর প্রান্ত থেকে একজন নারীকণ্ঠ ভেসে আসে—‘‘হ্যালো? কে ফোন করছেন? আমি আলিসিয়া। আপনি কি আমাকে চেনেন?’’

এলির ভাষ্য, “আমি হতবাক হয়ে যাই। আমি তো মাকে ফোন করেছি, কিন্তু এক যান্ত্রিক কণ্ঠস্বর উত্তর দিচ্ছে। বুঝতেই পারছিলাম না কী ঘটছে।”

এলি একা নন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী আরও অন্তত নয়জন ইরানি একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, ইসরায়েলের সামরিক হামলার পর থেকে দেশে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে মাঝে মধ্যেই তারা রহস্যময় রোবট বার্তার মুখোমুখি হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই বার্তাগুলো হয়তো কম মানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি, কিংবা এটি আগে থেকে রেকর্ড করা কোনো মেসেজ। যদিও এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না, এসব বার্তার উৎস কী এবং কারা এর পেছনে আছে।

বিশ্লেষকদের মধ্যে চারজন মনে করছেন, এটি ইরান সরকারের মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের একটি পন্থা হতে পারে। অপর একজন অবশ্য বলছেন, এটি ইসরায়েলের ‘সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার’-এর (মানসিক যুদ্ধে ব্যবহৃত কৌশল) অংশও হতে পারে।

এদিকে ইরান সরকার সাময়িকভাবে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে বলে জানা গেছে। এতে করে বিদেশে থাকা আত্মীয়-স্বজনরা ভেতরে থাকা আপনজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

এলি জানান, তার মা ডায়াবেটিসে আক্রান্ত এবং ইনসুলিন শেষ হওয়ার পথে। তিনি মাকে তেহরান ছাড়ার পরামর্শ দিতে চেয়েছিলেন, কিন্তু যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েন। পরে সীমান্তবর্তী এক পরিচিত ব্যক্তির সহযোগিতায় তুর্কি নম্বরের মাধ্যমে মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

এলির মা বলেন, “ফোনই তো বাজেনি,” যা পুরো ঘটনার রহস্য আরও ঘনীভূত করেছে।

নিউইয়র্কে অবস্থানরত এক তরুণী বলেন, “মাকে ফোন করে এমন কণ্ঠ শুনতে হলে সেটি খুবই ভয়ের।” অন্য এক ব্যক্তি জানান, তিনি শুনেছেন রোবট কণ্ঠ বলছে, “চোখ বন্ধ করো, ভাবো তুমি জঙ্গলে হাঁটছো, পাখির ডাক শুনছো, ঢেউয়ের শব্দ শুনছো।”

এ ধরনের বার্তা প্রবাসী ইরানিদের মনে আরও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, অতীতে—বিশেষ করে ১৯৮০-এর দশকে—ইরান সরকার যুদ্ধকালে এ ধরনের প্রচারণা চালিয়েছে। তবে বর্তমান এই কণ্ঠের উৎস ও উদ্দেশ্য ঘিরে সৃষ্টি হয়েছে নতুন উদ্বেগ।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন