সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশনরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

শোলাকিয়ায় ঈদুল আজহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত, চার স্তরের নিরাপত্তা

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৭ জুন, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত।

শনিবার (৭ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

জানা গেছে, ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। লাখো মুসল্লির ঢলে পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবারের মতো এবারও ঈদের জামাতে বিপুল মুসল্লির অংশগ্রহণে ঈদগাহ ময়দান পরিণত হয় মিলনমেলায়।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জামাত ঘিরে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. কাজেম উদ্দিন জানান, মাঠে ছিল আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, ড্রোন ও ভিডিও ক্যামেরা, মাইনোকুলার এবং সিসিটিভি ক্যামেরা—সব মিলিয়ে ছিল সর্বোচ্চ সতর্কতা।

অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত বলেন, “নিরাপত্তার পাশাপাশি যাতায়াতে সুবিধা দিতে চালু রাখা হয়েছে দুটি শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন, যা কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ও ভৈরব রুটে চলাচল করে।”

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এই ঈদগাহে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য, এক নারী এবং এক হামলাকারী নিহত হন। আহত হন আরও ১৬ জন। এরপরও কমেনি মুসল্লিদের উপস্থিতি। বরং প্রতি বছরই ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন এ ঈদগাহে।

ঐতিহাসিকভাবে ‘শোলাকিয়া’ নামটির উৎপত্তি নিয়ে রয়েছে জনশ্রুতি। বলা হয়ে থাকে, সুফি সাধক শাহ সুফি সৈয়দ আহমদের মোনাজাতে তিনি সোয়া লাখ মুসল্লির সমাগমের কথা বলেন। আবার অন্য মতে, প্রথম ঈদের জামাতে অংশ নেয় ১ লাখ ২৫ হাজার মুসল্লি। সেই ‘সোয়া লাখ’ শব্দ থেকেই ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি বলে বিশ্বাস করা হয়।

১৯৫০ সালে ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ ঈদগাহ মাঠের জন্য ৪.৩৫ একর জমি ওয়াকফ করেন। বর্তমানে এ মাঠে ২৬৫টি কাতারে প্রতিটি কাতারে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

৩৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন