সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

গাবতলীতে অতিরিক্ত ভাড়া আদায়ে দুই বাস পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চালানো এ অভিযানে আহাদ পরিবহন ও আসাদ পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক দারুস সালাম বিভাগ এবং দারুস সালাম থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে সত্যতা মেলে। এরপর দুই পরিবহন কোম্পানিকে জরিমানার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায়কৃত বাড়তি ভাড়া ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “ঈদের সময় লাখো মানুষ রাজধানী ছাড়েন। যাত্রা যেন হয় নিরাপদ, সুশৃঙ্খল ও নিরবিচারে — সেটি নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। অতিরিক্ত ভাড়া আদায়সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উপস্থিতিতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকে নিয়মিত এ ধরনের তদারকি অভিযান চালানোর দাবি জানান।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন