সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট’-এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ জুন, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট’ (বিজেএম)।

বুধবার (৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মুহাম্মাদ মূসা খান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ড. এম এম আবদুল হাইকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. নাজিম উদ্দিন।

দলের প্রধান উপদেষ্টা ও তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী লিখিত বক্তব্যে বলেন, “ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই শান্তি ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব। ইতিহাস সাক্ষী, ইসলামই একমাত্র পথ, যা বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দিয়েছে।”

ড. এম এম আবদুল হাই বলেন, “দেশে প্রায় ৬ কোটি ধর্মপ্রাণ ভোটার রয়েছেন, যারা এতদিন ছড়িয়ে-ছিটিয়ে ভোট দিয়েছেন। এবার তারা বিজেএম-এর ব্যানারে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হবেন বলে আমরা আশা করি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল হাসান মুহাম্মদ সাদেকসহ হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, তাবলিগ জামাত এবং অন্যান্য ইসলামপন্থী সংগঠনের প্রতিনিধিরা।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন