সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিনোদন

এক সিনেমায় সাত রূপে ইধিকা, সঙ্গী সোহম চক্রবর্তী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার অভিনয়শৈলীই একজন শিল্পীর সাফল্যের প্রমাণ। আর ঠিক এমন এক অভিনয় দক্ষতার চমক দেখালেন ইধিকা পাল।

ভারতীয় চলচ্চিত্র ‘বহুরূপ’-এ একাই সাতটি ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তার এই বহুরূপী উপস্থাপনায় মুগ্ধ সিনে জগতের অনেকে।

আকাশ মালকার পরিচালিত এই ছবিতে ইধিকার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির একটি পোস্টার, যেখানে এক নতুন অবতারে দেখা মিলেছে ইধিকার। এই সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তিনি।

ইধিকা বলেন, “‘বহুরূপ’ আমার জন্য খুবই আলাদা একটি কাজ। আমি এর আগে এমন কিছু করিনি। চরিত্রগুলো ফুটিয়ে তোলার বিষয়টি আমার জন্য যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি ছিল বড় চ্যালেঞ্জ। সব চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যাতে দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারি।”

তিনি আরও জানান, ছবির কাজ করতে গিয়ে তিনি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সোহম চক্রবর্তীর মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন। পাশাপাশি নতুন হলেও নির্মাতা আকাশ মালকারের পরিচালনায় পেশাদারিত্বের ছাপ ছিল বলেই জানান ইধিকা।

বাংলাদেশি দর্শকদের কাছে ইধিকা পাল পরিচিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। শাকিব খানের বিপরীতে বড় পর্দায় তার অভিষেক ঘটে এই ব্লকবাস্টার হিট ছবিতে। এরপর ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পান তিনি। শুধু বাংলাদেশেই নয়, কলকাতার চলচ্চিত্র ‘খাদান’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

‘বহুরূপ’ ইধিকার জন্য শুধুই আরেকটি চলচ্চিত্র নয়, এটি তার অভিনয় জীবনে নতুন এক মাইলফলক বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, বড় পর্দায় তার সাতটি রূপ দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে।

৪৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন