সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশসুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

যুদ্ধবন্দি বিনিময় ও মরদেহ হস্তান্তরে সম্মত রাশিয়া ও ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেন নতুন করে যুদ্ধবন্দি বিনিময় এবং প্রায় ১২ হাজার সেনার মরদেহ হস্তান্তরে সম্মত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকটি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ২০২২ সালের মার্চের পর দ্বিতীয়বারের মতো হলো, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।

রুশ প্রতিনিধিদলের নেতা ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, বৈঠকে মস্কোর পক্ষ থেকে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি বিস্তারিত প্রস্তাব ইউক্রেনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, কিছু নির্দিষ্ট ফ্রন্টে ২-৩ দিনের অস্ত্রবিরতির প্রস্তাবও দেওয়া হয়েছে যাতে মৃতদেহ উদ্ধার করা যায়।

উভয় পক্ষ ছয় হাজার করে সেনার মরদেহ বিনিময়ে একমত হয়েছে। এছাড়া, গুরুতর আহত এবং তরুণ যুদ্ধবন্দিদের অগ্রাধিকার দিয়ে আরও একটি বড় পরিসরের বন্দিবিনিময়ের পরিকল্পনাও গৃহীত হয়েছে। এর আগে, ১৫ মে অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকের পর এক হাজার করে বন্দি বিনিময় হয়েছিল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বৈঠককে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে তাঁর দেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠকের আশা প্রকাশ করেছেন।

তবে শান্তি আলোচনায় যুদ্ধবিরতির ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানালেও মস্কো বলছে, তারা একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, ক্ষণিকের যুদ্ধবিরতি নয়। কিয়েভের অভিযোগ, প্রেসিডেন্ট পুতিন প্রকৃত অর্থে শান্তি চান না।

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতা এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, রাশিয়ার দেওয়া শান্তিচুক্তির খসড়া তারা পেয়েছেন এবং সেটি পর্যালোচনা করে দেখা হবে। ইউক্রেন জুনের শেষ নাগাদ আরেক দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে। উমেরভের মতে, এই সংঘাতের স্থায়ী সমাধানের জন্য পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক প্রয়োজন।

এছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রেই ইয়ারমাক জানান, রাশিয়া নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার জন্য কিয়েভ একটি তালিকা তুলে দিয়েছে। ওই তালিকায় রয়েছে ৩৩৯ শিশুর নাম। মস্কোর দাবি, যুদ্ধক্ষেত্র থেকে এসব শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন