সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশকুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

ধসে পড়েছে লামার বাইপাস সড়ক, ৩ দিন যানবাহন চলাচল বন্ধ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ১ জুন, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অতিবৃষ্টির কারণে বান্দরবান-সুয়ালক-লামা বাইপাস সড়কের টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।

ফলে গত শুক্রবার (৩০ মে) থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

রোববার (১ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের অন্তত তিনটি স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে, যার কারণে পুরো সড়ক অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে এই সড়কে কার্পেটিং করা হলেও এরপর থেকে কোনো ধরনের সংস্কার বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে।

স্থানীয় বাসিন্দা হেবল ত্রিপুরা জানান, “সড়কটি পাকাকরণ হলেও তা টেকসই হয়নি। কর্তৃপক্ষকে বারবার জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
একই অভিযোগ করেন তঙ্গয়ে ম্রো ও ট্রাকচালক জসিম, যারা জানান, অতিবৃষ্টির কারণে বৃহস্পতিবার রাত থেকেই সড়কের মাটি ধসে পড়তে শুরু করে। শুক্রবার সকাল থেকে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, “গত বছর থেকেই এই সড়কে ধস নামছে। বিষয়টি এলজিইডিকে জানানো হলেও কোনো কাজ হয়নি। বর্ষা শুরু হতেই পুরো যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন জানান, টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় তিনটি স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে উপজেলা প্রকৌশলীকে দ্রুত বাজেট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, "যদি বড় বাজেট বরাদ্দ পাওয়া যায়, তাহলে সড়কের দুই পাশে রিটার্নিং ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে।"

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন