সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

চার দিনের সফর শেষে দেশে ফিরছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩১ মে, ২০২৫ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার চার দিনের সরকারি সফর শেষে আজ (শনিবার) সকালে জাপান থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১টা ২০ মিনিটে (টোকিও সময়) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে।

জাপান সফরকালে অধ্যাপক ইউনূস টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশ নেন। সফরের তৃতীয় দিনে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির বিষয়ে অগ্রগতির প্রতিশ্রুতি দেওয়া হয়।

জাপান সরকার এ সময় বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলওয়ে উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেয়।

সফরের অংশ হিসেবে 'বাংলাদেশ বিজনেস সেমিনার'-এ বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। ওই অনুষ্ঠানে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতাসহ ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এর আগে বৃহস্পতিবার, বাংলাদেশ ও জাপান দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি উন্নয়ন এবং জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের লক্ষ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

চুক্তিগুলো স্বাক্ষরিত হয় টোকিওর হিরাকওয়াচো চিয়োদা সিটিতে, যেখানে অধ্যাপক ইউনূস 'মানবসম্পদ সেমিনার'-এ উপস্থিত ছিলেন। জাপানি কর্তৃপক্ষ এ সময় জানান, শ্রম সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে জাপান।

এছাড়াও, নিক্কেই ফোরামের ফাঁকে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য তার সমর্থন কামনা করেন।

সফরের শেষ দিনে, সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

উল্লেখ্য, নিক্কেই এশিয়া পুরস্কারজয়ী অধ্যাপক ইউনূস ২৮ মে টোকিও সফরে যান।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন