সর্বশেষ

জাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশগোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

যশোরের শার্শায় বিজিবির অভিযানে অস্ত্রসহ দুই চোরাকারবারি আটক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে ৯ এমএম বিদেশি পিস্তল, খালি ম্যাগাজিন ও মোবাইল ফোনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টা ২০ মিনিটে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে পাঁচভুলোট সীমান্ত এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে পাঁচভুলোট বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তার আঙ্গিনায় মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ইচ্ছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানে আরও জব্দ করা হয় দুইটি মোবাইল ফোন।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন