সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

সাম্য হত্যাকাণ্ড: অস্ত্র দেখে ফেলায় মাদককারবারিদের হাতে খুন, জানায় পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে মাদককারবারিরা হত্যা করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মাদকচক্রের হাতে অস্ত্র দেখে ফেলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানানো হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। লিখিত বক্তব্যে তিনি জানান, এ ঘটনায় গ্রেফতার আসামিদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরও বলেন, "হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চলছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।"

হত্যার মোটিভ নিয়ে ডিএমপির ডিবি বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে টহল দেওয়া একদল মাদকসেবীর হাতে খুন হন সাম্য। তাদের কাছে থাকা টেজার গান দেখে ফেলায় সাম্যের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির জেরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটে তার।

তবে পুলিশের দেওয়া বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সাম্যের বড় ভাই আমিরুল ইসলাম সাগর। তিনি দাবি করেন, আসামিদের জবানবন্দি ও পুলিশের বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।

এদিকে, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করেছিল, তারা প্রতিবেদন জমা দিয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—রাব্বি, মেহেদী, পাপেল, রিপন, সোহগাগ, রবিন, হৃদয় ও সুজন সরকার। এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ছাত্র এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন