সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশবাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

চার সীমান্ত দিয়ে ৯৪ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত কয়েক দিনে চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আরও ৯৪ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে।

এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিজিবি ও স্থানীয় প্রশাসন। আটক হওয়া সবাইকে পরে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবির তথ্যমতে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি, ৫৪ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। রবিবার ভোররাতে নদিয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা প্রথমে ৪৫ জনকে ও পরে আরও ৯ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। প্রথম দফার পুশইনে আটজন পুরুষ, ১৬ নারী ও ২১ শিশু ছিল। দ্বিতীয় দফায় আসে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু। তারা সবাই আগে ভারতের গুজরাট ও হরিয়ানা রাজ্যে কাজ করতে গিয়েছিল বলে জানায়।

এ বিষয়ে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, আটক ৫৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

একইভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়েও সোমবার ভোরে ১৯ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তাদের আটক করে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। চলতি মে মাসেই মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে মোট ১০৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মতেরবল সীমান্ত দিয়ে সোমবার সকালে আরও ২১ বাংলাদেশিকে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেন।

এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে একই দিন গভীর রাতে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ নারী রয়েছেন। তারা জানান, ২০ বছর আগে হরিয়ানায় কাজের উদ্দেশ্যে ভারতে যান।

বিজিবি সূত্র জানায়, চলতি মে মাসের ৪ তারিখ থেকে সোমবার (২৬ মে) পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৭৪০ জন বাংলাদেশিকে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন