সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
জামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করাই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি: ড. ইউনূস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বুধবার, ১৪ মে, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড, এ বন্দরকে বাদ দিয়ে জাতীয় অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করে তোলা ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।”

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বন্দর এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি বন্দর ও জাহাজ চলাচল সংক্রান্ত বিভিন্ন খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বন্দর ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তিনি।

ড. ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু এই হৃদপিণ্ডটি এখনো দুর্বল ও রোগাক্রান্ত। এর পরিবর্তন অত্যন্ত শ্লথ। আমি বহু বছর ধরে এ বিষয়ে কথা বলে আসছি, লিখেছিও। এবার সরাসরি এসে অগ্রগতির অবস্থা বুঝতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “যদি অর্থনীতি বদলাতে চাই, তাহলে চট্টগ্রাম বন্দরই সেই নির্ভরতার জায়গা। এই বন্দর বাদ দিয়ে উন্নয়নের কোনো পথ খোলা যাবে না। বিশ্বের সেরা বন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে হবে আমাদের। এই বন্দর শুধু আমাদের নয়, প্রতিবেশী দেশ নেপালকেও সেবা দিতে পারে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের দেশের মতো একটি জায়গায় এক বা দুইটি টার্মিনাল নিয়ে বন্দর পরিচালনা যথেষ্ট নয়। অনেক উন্নত দেশের ২০-৩০টি টার্মিনাল রয়েছে। আমাদের দুর্বল ‘হৃদপিণ্ড’ দিয়ে দেশের অর্থনীতিকে বেশিদিন টিকিয়ে রাখা যাবে না। কাজেই এটিকে শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

সকালেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি সরাসরি চট্টগ্রাম বন্দরে যান।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রাম সফরে এলেন ড. মুহাম্মদ ইউনূস।

এরই মধ্যে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন