সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি অবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। আজ ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

৩৬ বছর বয়সী কোহলি ইতিমধ্যেই আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। এখন থেকে তিনি শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলবেন বলে জানিয়েছেন।

টেস্ট অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, “টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বয়ে বেড়াব।”

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় কোহলির। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে তিনি ১২৩টি টেস্টে অংশ নিয়ে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি। ভারতের হয়ে ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে নাম লেখান তিনি।

টেস্ট থেকে কী পেয়েছেন—তা বোঝাতে গিয়ে কোহলি লিখেছেন, “সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত—যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলোই আজীবন মনে গেঁথে থাকে।”

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের টেস্ট দলের নেতৃত্বও দিয়েছেন কোহলি। তার অধিনায়কত্বে ভারত বহু স্মরণীয় জয় পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত শেষ বোর্ডার–গাভাস্কার ট্রফিতে তিনি ব্যর্থ হন। পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে করেন মাত্র ১৯০ রান। অফ স্টাম্পের বাইরের বল খেলে বারবার স্টাম্পের পেছনে ক্যাচ দেওয়ায় সমালোচনার মুখেও পড়েন।

সেই সিরিজের পর থেকেই তার টেস্ট ক্যারিয়ার নিয়ে নানা জল্পনা চলছিল। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিসিসিআইকে তিনি অবসরের সিদ্ধান্ত জানালেও বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি।

বিদায়ের ঘোষণায় কোহলি আরও লিখেছেন, “এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।”

শেষে ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় স্মরণ করে তিনি বলেন, “আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।”

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন