সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

সংগীত গবেষক মুস্তাফা জামান আব্বাসী আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১০ মে, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক ড. মুস্তাফা জামান আব্বাসী আর নেই।

শনিবার (১০ মে) সকাল ৭টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তার কন্যা শারমিন আব্বাসী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বয়সজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। শেষবার শুক্রবার তাকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের এক খ্যাতিমান সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কিংবদন্তি পল্লীগীতি শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ। সংগীতের প্রতি অনুরাগ তিনি পেয়েছিলেন পারিবারিক উত্তরাধিকার থেকেই। তার বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা সংগীতজ্ঞ, আর ভাই বিচারপতি মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন খ্যাতিমান সংগীতশিল্পী।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। শৈশব ও কৈশোর কলকাতায় কাটানো এই সংগীত সাধক পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৯ সালে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে মার্কেটিং নিয়ে উচ্চতর পড়াশোনা করেন হার্ভার্ড গ্রুপে।

পেশাগত জীবনে তিনি শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশ-বিদেশে ফোক সংগীতের দূত হিসেবে খ্যাত মুস্তাফা জামান আব্বাসী ভাটিয়ালি, ভাওয়াইয়া, বিচ্ছেদী, চটকা ও নজরুল সংগীত পরিবেশন করে ২৫টিরও বেশি দেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন এবং একাধিকবার আন্তর্জাতিক সুফি ও লোকসংস্কৃতি সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

গবেষক হিসেবে তিনি ছিলেন অগ্রগামী। পাঁচ দশক ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক হিসেবে কাজ করেছেন। তার সংগ্রহে ছিল কয়েক হাজার লোকগান। তার সম্পাদিত ও রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ‘লোকসংগীতের ইতিহাস’, ‘ভাওয়াইয়ার জন্মভূমি’ (দুই খণ্ড), ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’, ‘দুয়ারে আইসাছে পালকি’, ‘স্বাধীনতা দিনের গান’ প্রভৃতি।

একাধারে কবি, লেখক ও গবেষক এই গুণীজনের প্রকাশিত গ্রন্থসংখ্যা ২১টি। তিনি ছিলেন ‘জার্নাল অব ফোক মিউজিক’ এর সম্পাদকও।

জীবদ্দশায় তিনি একুশে পদক, শিল্পকলা একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, লালন পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিচর্চার ইতিহাসে মুস্তাফা জামান আব্বাসী এক উজ্জ্বল নক্ষত্র, যিনি গবেষণা, সংগীত পরিবেশনা ও লেখনীর মাধ্যমে বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে অনন্য ভূমিকা রেখে গেছেন।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন