সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

মহাসমাবেশ সফলে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ৩ মে, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৩ মে, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা সোমবার (২৮ এপ্রিল) সকালে বগুড়ার জামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আরশাদ রাহমানী। সভায় নেতারা মহাসমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সফলতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মহাসমাবেশের প্রেক্ষাপটে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক করে একটি ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ডেকার কার্যক্রম চালাচ্ছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ 'নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল', 'সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল', 'ফ্যাসিবাদের আমলে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহার' এবং 'শাপলা চত্বরের গণহত্যা সহ সব হত্যার বিচার ও ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ'—এই চার দফা দাবি নিয়ে মহাসমাবেশ আয়োজন করছে। বগুড়ার মতবিনিময় সভায় অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কাজী ফজলুল করিম (বগুড়া), মাওলানা আব্দুস সবুর, মাওলানা শরীফুল ইসলাম (পাবনা) এবং মুফতি নাজমুল হাসান (পাবনা) সহ আরও বহু নেতৃবৃন্দ।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন