সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় গাজায় একই পরিবারের ১০ সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্যসহ অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে চালানো পৃথক দুটি হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বানি সুহাইলা এলাকায় বারাকা পরিবারের বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় এবং বহু মানুষ আহত হয়েছেন।

এছাড়া গাজার উত্তরাঞ্চলের তাল আল-জাতার এলাকায় আরেকটি বিমান হামলায় দুটি বাড়ি ধ্বংস হয়। সেখানে আরও সাতজন নিহত হন বলে নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স।

ইসরায়েলি সেনাবাহিনী এই হামলাগুলোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে গাজার বিভিন্ন স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দেয় সিভিল ডিফেন্স সংস্থা।

গাজা উপত্যকায় চলমান সংঘাতে প্রাণহানি ও মানবিক সংকট ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন