সর্বশেষ

জাতীয়বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: নতুন বাংলাদেশের সূচনা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান
জাতীয় সংসদে নতুন সরকার, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা জোরদার
কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
বগুড়া-৬ ছেড়ে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত তারেক রহমানের
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশগোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
মাগুরায় নির্বাচনের পর বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কর্মসূচি
ঘুষ দিতে এসে শিক্ষক আটক: রংপুরে দুদকের অভিযান
গোপালগঞ্জে ১৯ মাস পর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারি অভিযানে সহকারী এএসআই শহিদুল ইসলামের মৃত্যু
ঘাঘর নদী থেকে উদ্ধার মাহিম কাজীর মৃতদেহ, নিখোঁজের একদিন পর
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
চাঁদপুরে ৫টি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নলিয়ানে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৬’ মেডিক্যাল ক্যাম্পেইন
রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল গণ অধিকার পরিষদ
শৈলকুপায় আধিপত্য বিরোধের সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত
মুন্সীগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
মাগুরায় রাকিব হোটেলে অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ২০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
বিনোদন

'জংলি'-এর শো বেড়েছে, দর্শকপ্রিয়তায় উচ্ছ্বসিত সিয়াম আহমেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শকদের বিপুল সাড়া পাচ্ছে।

সেই সাফল্যের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির ১৪টি করে শো প্রদর্শিত হচ্ছে। শুরুর তুলনায় এই সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অভিনেতা সিয়াম আহমেদ এই সাফল্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণমাধ্যমে। তিনি বলেন, “সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ‘জংলি’র শো বেড়েছে—এটা পুরো টিমের জন্য আনন্দের সংবাদ। আমরা খুব খুশি।”

সিয়াম জানান, এই সিনেমা সব বয়সী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। “৮৫ বছর বয়সী একজন নারী তিন প্রজন্মকে নিয়ে সিনেমাটি দেখতে এসেছেন। আমার দাদার বয়সী, বাবার বয়সী—অনেকেই হলভর্তি হয়ে 'জংলি' দেখছেন। এটাই আমাদের অর্জন।”

তিনি আরও বলেন, “বাবারা তো সাধারণত আবেগ দেখান না। কিন্তু এই সিনেমা দেখে অনেক বাবাকে কাঁদতে কাঁদতে হল থেকে বের হতে দেখেছি। এমন প্রতিক্রিয়া ভোলা যাবে না। এটা আমাদের বড় প্রাপ্তি।”

শুরুর দিকে সিনেমাটির শো কম থাকার বিষয়ে জানতে চাইলে সিয়াম বলেন, “শো বাড়ার কৃতিত্ব পুরোটাই দর্শকদের। আমাদের তেমন কোনো প্রচারণা কিংবা শক্তি ছিল না। দর্শকরাই ‘জংলি’কে নিজেদের সিনেমা হিসেবে গ্রহণ করেছেন। তাদের চাহিদাতেই শো বেড়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, মায়েদের কাছ থেকে তিনি আশীর্বাদ পেয়েছেন। অনেকেই পরিবার নিয়ে সিনেমাটি দেখেছেন এবং হল থেকে বের হয়ে মাথায় হাত রেখে ভালোবাসা জানিয়েছেন।

“খুব কষ্ট হতো যখন দেখতাম পুরান ঢাকা থেকে মায়ের বয়সী বা দাদি-নানির বয়সী দর্শকরা এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। তখন আফসোস হতো, তারা কি তাহলে সিনেমাটি দেখতে পারবেন না? এখন শো বেড়েছে, তারা অন্তত সুযোগ পাচ্ছেন,” বলেছেন সিয়াম।

সিনেমাটিকে পারিবারিক বলে আখ্যায়িত করে সিয়াম বলেন, “‘জংলি’ একটি পারিবারিক গল্পের সিনেমা। এটা সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে তৈরি, যা সব বয়সী দর্শকদের স্পর্শ করছে।”

শেষে সিয়াম জানান, “কোনো কোনো পরিবার থেকে ১৫ জন সদস্য একসঙ্গে সিনেমাটি দেখতে এসেছেন। এটা যে কোনো নির্মাতার জন্যই সৌভাগ্যের বিষয়। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।”

৫৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন