সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সম্পন্ন, ঘোষণাপত্র পাঠ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত।

দুপুর তিনটার কিছু পরে এ কর্মসূচি শুরু হয় এবং বিকেল চারটার পরপরই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে এটি শেষ হয়।

গণজমায়েতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর ছিল পুরো আয়োজন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা মঞ্চে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এই আয়োজনের আহ্বায়ক ছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। সংগঠনটি ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি করে কর্মসূচির প্রচার চালায়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন দলের নেতারা ও ইসলামি বক্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে সমর্থন জানান।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য রওনা দেন। শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে।

মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল উদ্যানে প্রবেশ করে। পিকআপ ভ্যানে করে অনেক তরুণকে স্লোগান দিতে দিতে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

এছাড়া তেজগাঁও ও খিলগাঁও এলাকা থেকে বহু মানুষ ট্রেনের ছাদে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান, যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য।

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন