সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

'হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চারুকলার নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিবাদের মুখমণ্ডল ও শান্তির প্রতীক পায়রার মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

১২ এপ্রিল (শনিবার) নিজের ফেসবুক পেইজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লেখেন, “হাসিনার অনুগতদের একটি অংশ ভোর রাতে চারুকলায় নির্মীয়মাণ ফ্যাসিবাদের প্রতীকী মুখাবয়বটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমন জঘন্য এবং দুঃসাহসিক কাজ যারা করেছে, সে তারা আওয়ামী লীগের মেইন দল হোক কিংবা কোনো বি টিম, প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে, দ্রুত।”

ফারুকী আরও বলেন, “এই শোভাযাত্রা বন্ধের ষড়যন্ত্রে যারা লিপ্ত, আমরা শুধু তাদের শাস্তি চাই না; বরং আমরা চাই এবারের শোভাযাত্রা আরও জোরালো বার্তা বহন করুক, আরও ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হোক।”

তার ভাষ্যে, “গত রাতের ঘটনার মাধ্যমে পরিষ্কার হলো, জনগণ যখন মিলেমিশে উৎসব করতে চায়, তখন একটি গোষ্ঠী তা বরদাশত করতে পারে না। তবে আমরা আরও দৃঢ়প্রতিজ্ঞ, এবারের মঙ্গল শোভাযাত্রা হবে বৃহত্তর অংশগ্রহণের, আরও বেশি প্রতীকী গুরুত্ববাহী।”

ফারুকী জানান, শোভাযাত্রার মোটিফ ও প্রতীক নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অনেকে মত দিয়েছিলেন, এই ‘দানবীয় মুখ’ না রাখাই ভালো। আয়োজকরা সব দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিচ্ছিলেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতামত নেওয়ার চেষ্টাও চলছিল।

“কিন্তু গত রাতের ঘটনাই আমাদের সিদ্ধান্তকে স্পষ্ট করে দিয়েছে, এই প্রতীকের উপস্থিতি এখন আগের চেয়ে আরও জরুরি হয়ে উঠেছে,”— যোগ করেন ফারুকী।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন