সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

গাজার আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার শুজাইয়া এলাকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন, এবং ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৮০ জন।

আলজাজিরার বরাতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুজাইয়া পাড়ার একাধিক আবাসিক ভবনে চালানো এই বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

যদিও গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে হামাস ও ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে সেই চুক্তি লঙ্ঘন করে মার্চ মাসের মাঝামাঝি থেকে আবারও হামলা শুরু করে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৩,৭০০ জন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক বিবৃতিতে গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

৪৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন